মো. মাজহারুল ইসলাম
মো. মাজহারুল ইসলাম
ফলো করুন:
ব্যালট নং ০২
সাধারণ সম্পাদক
পদপ্রার্থী
মো. মাজহারুল ইসলাম
ফলো করুন:

ছোটবেলা থেকেই মাজহার‍ একটু ব্যতিক্রম। মা বাবার প্রথম সন্তান হিসেবে শুধু নয়, বুদ্ধিদীপ্ত আচরণ ও বিচক্ষণতায় সবার প্রিয় হওয়ার যথেষ্ট উপাদান ছিলো মাজহারের মধ্যে। জন্ম লক্ষ্মীপুর জেলায় হলেও মূলত বেড়ে উঠেছেন নোয়াখালী জেলায়।

বিশ্ববিদ্যালয় জীবনে মাজহারের অর্জনের পাল্লা দীর্ঘ। ক্যাম্পাস জীবনে জাবি বিএনসিসির CUO হিসেবে দায়িত্ব পালন করেছেন, ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। পেয়েছিলেন বেস্ট ক্যাডেটের স্বীকৃতি। বিশ্ববিদ্যালয়ের ডিবেট অর্গানাইজেশন (JUDO) এর সহ-সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন, জাতীয় ও আন্তর্জাতিক অনেক বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কৃত হয়েছেন। জাবি প্রেস ক্লাবের হয়ে দীর্ঘ সময় সাংবাদিকতা করেছেন, লেখালেখি চর্চা জারি রেখেছেন মাজহার। একাডেমিক অর্জনেও তার প্রথম সারিতে অবস্থান। দেশি-বিদেশি নানা সেমিনারে অংশগ্রহণ করার পাশাপাশি তার রয়েছে একাধিক গবেষণাপত্র। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৪৮তম ব্যাচের (২০১৮-১৯ সেশন) মাস্টার্সে অধ্যয়নরত আছেন।

পিতার চাকরির সুবাদে ফেনীর শান্তি নিকেতন স্কুল, কুমিল্লা মডার্ণ হাই স্কুল, নোয়াখালী জিলা স্কুল, ঢাকা সরকারি বিজ্ঞান কলেজ ও সবশেষ জাবির ইংরেজি বিভাগে পড়াশোনা করে নানা শ্রেণী, বর্ণের শিক্ষার্থীদের সাথে মিশেছেন।

এজন্য গান, কবিতা, অভিনয়, ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ প্রতিটা প্রতিষ্ঠানেই ছিলেন পরিচিত মুখ। আন্তরিকতা ও নিষ্ঠার প্রশ্নে আপোসহীন থাকায় হয়েছেন সবার প্রিয় ব্যক্তিত্ব।

প্রথম বর্ষ থেকে জাবির যৌক্তিক আন্দোলনগুলোতে সাহসী ভূমিকা রেখেছেন তিনি। দুর্নীতিবিরোধী আন্দোলন, নিপীড়ন বিরোধী আন্দোলন, প্যালেস্টাইন আন্দোলন, ধর্ষণবিরোধী আন্দোলনসহ জুলাই আন্দোলনেও জাবির হয়ে মাজহার বিপ্লবী ভূমিকা রেখেছেন। পাশাপাশি জুলাইয়ে তার ছোট ভাই আলোচিত হাসনাতুল ইসলাম ফাইয়াজের আটক হওয়া ও মুক্তির ক্ষেত্রেও বড় ভাই হিসেবে রেখেছেন দায়িত্বশীল ভূমিকা।

মাজহারুল ইসলাম জাবি শিক্ষার্থীদের দাবি-দাওয়া পূরণের পাশাপাশি জাবিকে দেশীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে রিপ্রেজেন্ট করার জন্য অগ্রগামী ভূমিকা পালন করতে পারে বলে সবার বিশ্বাস।