মোঃ তানভীর রহমান
মোঃ তানভীর রহমান
ফলো করুন:
ব্যালট নং ০১
পরিবহন ও যোগাযোগ সম্পাদক
পদপ্রার্থী
মোঃ তানভীর রহমান
ফলো করুন:

মোঃ তানভীর রহমান

জন্ম- নোয়াখালী বেড়ে উঠা- ঢাকার মোহাম্মদপুর

সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল ও কলেজ থেকে HSC শেষ করে জাবিয়ান ৫০ ব্যাচ হিসেবে পরিবেশ বিজ্ঞান বিভাগে ভর্তি হই।

বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিন থেকেই পরিবহন নিয়ে সোচ্চার ছিলাম, আমাকে জাবি'র পরিবহনের খুঁটিনাটি শিখিয়েছেন আমার বড় ভাই-আপু'রা। আমরা ৫০ ব্যাচের যারা ভর্তি হয়েছি, বন্ধু-বান্ধব'রা মুগ্ধ হয়ে ভাই-আপু'দের থেকে এগুলো শুনতাম। তারপর ৫১, ৫২, ৫৩ ব্যাচের অনেক লক্ষী জুনিয়র পেলাম বাসে, বন্ধু-বান্ধব আর ওদের নিয়ে শুরু করলাম বাস অভিযান। ১) স্টাফ বাসে শিক্ষার্থী হয়রানির জন্য পরিবহন অফিসে কয়েকবার formal অভিযোগ জানিয়েছি, বাস বৃদ্ধির জন্য application দিয়েছি। বাসের কোথাও কোনো সমস্যা হলে দৌড়ে গিয়েছি, তাই জাবি'র ড্রাইভার ভাই'রা ডাকে 'কন্ডাকটর' নামে। ২) ২০২৫ সালের জানুয়ারী মাসে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন আমাকে তাঁর সংগঠনের জাবি শাখার আহ্বায়ক মনোনয়ন করেন। ৩) নিরাপদ সড়ক নিয়ে কাজ শুরু করি, আমার ছোট বোন রাচি'র সঠিক বিচার নিশ্চিতে প্রশাসনকে চিঠি দিই, বিশ্ববিদ্যালয়ের রাস্তা প্রশস্তকরণ, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য এক্সেসিবিলিটি, ফুটপাত, সড়ক সংস্কার, নিয়ন্ত্রিত অটোবাইক চালু, পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ আরো বেশ কিছু বিষয় নিয়ে প্রশাসনের সাথে কয়েকবার মিটিং করে তাদের অবহিত করি। ৪) নিরাপদ সড়ক চাই সংগঠনের পক্ষ থেকে পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা কে আমাদের বিশ্ববিদ্যালয়ের বাস বৃদ্ধির জন্য একনেকে প্রকল্প অনুমোদন করার প্রস্তাব দিয়েছি। ৫) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও নিরাপদ সড়ক চাই (জাবি) শাখা সমন্বয় করে সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা কে চিঠি দিয়েছি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহন সংকট দূরীকরণে সরকার থেকে কিছু বাস বরাদ্দ করার জন্য, আশা করি তার সুফল আমরা শীঘ্রই পাবো। ৬) গতবছর অক্টোবর মাসে প্রশাসন শিক্ষার্থীদের পরিবহন বন্ধ করে দেয়, তখন আমি নিজে উদ্যোগ নিয়ে সকলকে একত্রিত করি। প্রশাসনের সাথে দীর্ঘদিন আলোচনা-সমালোচনা ও মিটিং করার পর পরবর্তীতে বাস চালু করে। ৭) ২০২৫ সালের ফেব্রুয়ারীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের সাধারণ সম্পাদক নির্বাচিত হই, এবং ৫৪ ব্যাচে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা পরিচালনায় কাজ করি, পাশাপাশি ভর্তি পরীক্ষায় ঢাকা-আরিচা মহাসড়কে যে যানজট হয়, সেনাবাহিনী, পুলিশ ও আমাদের নিরাপত্তা কর্মী ভাইদের সাথে মিলে সেটি নিরসনে কাজ করি। ৮) সিনিয়র-বন্ধু-জুনিয়র সকলে মিলে ভঙ্গুর, ঢাকা জেলা ছাত্রকল্যাণ সমিতি পুনর্গঠন করি, ঢাকা জেলা ছাত্রকল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা আমাকে সহ-সভাপতি পদ প্রদান করেন। ৯) ভারতে বন্যার পানি নিয়ে স্বেচ্ছাচারী আচরণে বাংলাদেশ অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়, তা নিয়ে প্রতিবাদ মিছিল, মানববন্ধন এর মাধ্যমে প্রতিবাদ জানাই, তার সুবাদে পরিবেশ ফোরাম, জাবি, এর প্রধান উপদেষ্টা আমাকে সেই সংগঠনের সহ-সভাপতি পদ প্রদান করেন। ১০) জাকসু নির্বাচন যখন আলেচনায়, তখন নব্বই এর দশকের গঠনতন্ত্র পর্যালোচনা করে দেখলাম বিশ্ববিদ্যালয়ের জন্য সবচেয়ে প্রয়োজনীয় পরিবহন সম্পাদক পদ নেই, মাননীয় উপাচার্য, উপ-উপাচার্য (শিক্ষা), উপ-উপাচার্য (প্রশাসন), কোষাধ্যক্ষ ও জাকসু নির্বাচন কমিশনের সাথে অনেকবার formal ও informal বৈঠক করে গঠনতন্ত্রের সর্বশেষ সংশোধোনিতে পদটি কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে যুক্ত করেছি।