জুলাই গণঅভ্যুত্থান
○ জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে ফ্যাসিবাদমুক্ত ক্যাম্পাস গঠনের প্রচেষ্টা এবং নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িত শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের বিচার নিশ্চিত সরব ভূমিকা হবে।
○ জুলাই গণঅভ্যুত্থানসহ অন্যান্য গণতান্ত্রিক আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লিপিবদ্ধ করার ব্যবস্থা গ্রহণ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস রচনার উদ্যোগ গ্রহণ।
○ গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি বজায় রাখতে প্রতিবছর জাকসু আদায়ের প্রতিশ্রুতি।
○ বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের মাধ্যমে শক্তিশালী ‘শিক্ষার্থী কল্যাণ তহবিল’ গঠন করা।
○ সম্পূরক বৃত্তির পরিমাণ বৃদ্ধি ও মাসিক ভিত্তিতে আদায় করা।