○ খেলার মাঠ, জিমনেশিয়াম ও ইনডোর গেমস সুবিধার উন্নয়ন। প্রতিটি বিভাগ ও হলে পর্যাপ্ত খেলার সামগ্রী নিশ্চিতকরণ এবং নিয়মিত আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন।
○ খেলার মানোন্নয়নে আন্তর্জাতিক মানের ক্রীড়া প্রশিক্ষক নিয়োগ। অগ্রসর খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে নিয়ে যেতে বিশেষ উদ্যোগ গ্রহণ।
○নারী শিক্ষার্থীদের জন্য আলাদা খেলার মাঠ উন্নয়ন, আত্মরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে সেল্ফ ডিফেন্স প্রশিক্ষণের ব্যবস্থা এবং বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের জন্য প্যারা স্পোর্টসের আয়োজন।
○ মুক্তমঞ্চ, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এবং অডিটোরিয়ামের সম্প্রসারণ ও আধুনিকায়ন। সাংস্কৃতিক কর্মকাণ্ডে পর্যাপ্ত বাজেট বরাদ্দ দাবি, বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য প্রয়োজনীয় উপকরণ ও সুব্যবস্থা সংযোজন।
○ বিশ্ববিদ্যালয়ে নিয়মিত সাহিত্য উৎসব, সাংস্কৃতিক উৎসব ও বইমেলার আয়োজন এবং আন্তঃহল ও আন্তঃবিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন।
○ শিক্ষার্থীদের বিভিন্ন সাংস্কৃতিক বিকাশে নৃত্য প্রশিক্ষণ, ম্যাজিকশো, জার্নাল ইত্যাদি প্রকল্পে সহযোগিতা।
○ ইসলামী দর্শন, ছায়ানট, ক্যাপস্ট্রফি, নাট্যগোষ্ঠী, নাচিঁকা, কণ্ঠস্বর, সাহিত্য আসর আয়োজনসহ ইসলামী সংস্কৃতি চর্চার অংশগ্রহনমুলক পরিবেশ বিনির্মানে সহায়তা ।