○ সেশনজট নিরসনে একাডেমিক ক্যালেন্ডার বাস্তবায়ন এবং মানোন্নয়ন পরীক্ষার সুযোগ সৃষ্টি।
○ একাডেমিক বিষয়ে শিক্ষকদের বিভিন্ন অবহেলা, যেমন: পর্যাপ্ত ক্লাস না নেয়া, সময়মত ক্লাসে উপস্থিত না থাকা, কোর্স ঠিকমতো শেষ না করা সহ নানাবিধ অনিয়ম দূরীকরণ করার জন্য প্রশাসনকে চাপ প্রয়োগ। দলীয় বিবেচনায় শিক্ষক নিয়োগ বন্ধে সোচ্চার ভূমিকা ও কোর্স শেষে শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু।
○ যেসব বিভাগে পর্যাপ্ত ক্লাসরুম ও শিক্ষক নেই সেসব বিভাগের সমস্যা দূরীকরণের কার্যকর পদক্ষেপ গ্রহণ।
○ বাজেটে গবেষণাকে যৌক্তিকভাবে অধিকতর অগ্রাধিকার প্রদানে সোচ্চার ভূমিকা, কোয়ার্টাইল মানসম্পন্ন জার্নালে গবেষণা নিবন্ধ প্রকাশে প্রণোদনা, গবেষণার জন্য প্রয়োজনীয় সফটওয়্যার ক্রয় ও সরবরাহ, শিক্ষার্থীদের গবেষণা সহকারী (RA) ও পাঠদান সহকারী (TA) হিসেবে বৈতনিক কাজের সুযোগ সৃষ্টি।
○ বিদেশে উচ্চ শিক্ষা অর্জন বিষয়ক কর্মশালা, জাতীয় ও আন্তর্জাতিক স্কলারশিপ প্রাপ্তি ও প্রাপ্তির সুযোগ তৈরিতে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর।
○ স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে গবেষণা বৃদ্ধি চালু করা।
○ কোর্স শেষে শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু