বিশ্ববিদ্যালয়ের প্রাণ-প্রকৃতি
○ বিশ্ববিদ্যালয়ের প্রাণ-প্রকৃতি রক্ষায় পূর্ণাঙ্গ ইকোলজিক্যাল মাস্টারপ্ল্যান প্রণয়ন, জীববৈচিত্র্য রক্ষায় অভয়ারণ্য ঘোষণা ও সংরক্ষণ।
○ ক্যাম্পাসে বৃক্ষরোপন, কনজারভেশন ক্যাম্পেইন, ওয়েস্ট ম্যানেজমেন্ট ও রিসাইক্লিং সিস্টেম জোরদার করা। লেক সংরক্ষণ করে অতিথি পাখির জন্য উপযুক্ত পরিবেশ তৈরি।
○ অভ্যন্তরীণ সড়কগুলো প্রশস্তকরণ, ফুটপাত নির্মাণ, সাইকেল লেন ও পরিবেশবান্ধব রাইড-শেয়ার প্রোগ্রাম চালু।
○ পরিবেশ সংক্রান্ত সচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন ধরনের পরিবেশ মেলার আয়োজন।